মালদা

গাজোলের মাঝরা অঞ্চলে চন্ডীপুর গম্ভীরা প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী বাউল গানের অনুষ্ঠান

গাজোল ব্লকের মাঝরা অঞ্চলে চন্ডিপুর গম্ভীরা প্রাঙ্গণে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে মা চামুন্ডা কালী পুজো উপলক্ষে তিন দিন ব্যাপী বাউল গানের অনুষ্ঠান। শুক্রবার এই অনুষ্ঠানের সূচনা হয় মা চামুন্ডা কালী পুজোর মধ্য দিয়ে। জানা গেছে, বিগত পাঁচ বছর ধরে চলে আসা ৩ দিন ব্যাপী বাউল গানের অনুষ্ঠানে বহিরাগত লোকশিল্পীদের দ্বারা বাউল গান, ভাওয়াইয়া গান সহ যাত্রাগান ও বিভিন্ন অনুষ্ঠান হবে বলে জানা গেছে। এদিন প্রায় ৫১ জন গ্রামবাসী চন্ডীপুর গম্ভীরা প্রাঙ্গণের পাশে থাকা লোলোয়া পুকুর থেকে কলসি ভড়ে জল নিয়ে আসেন মাতার পুজোর জন্য। 

        এবিষয়ে এলাকাবাসী সুবোধ চক্রবর্তী জানিয়েছেন, এদিন এই অনুষ্ঠানের সূচনা হবে মা চামুন্ডা কালী পুজোর মধ্য দিয়ে। তারপর তিন দিন ধরে বহিরাগত শিল্পীদের দ্বারা বাউল গানের অনুষ্ঠান হবে বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Hmpla92B2fQ